২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বিয়ের নৌকা ডুবে বরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে বরের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে বরের ভাই। সোমবার রাতে নৌকাটি ডুবে যায়। মঙ্গলবার সকালে বরের লাশ ভেসে ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

মানিকগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে বরের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে বরের ভাই। সোমবার রাতে নৌকাটি ডুবে যায়। মঙ্গলবার সকালে বরের লাশ ভেসে ওঠে। মৃতের নাম নায়েব আলী (২৫)। তার বাড়ি সদর উপজেলার বেমরুই গ্রামে। নায়েব আলীর বাবা নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, কালীগঙ্গা নদীর অপর পাড়ে কুশের চর গ্রামের বারেক মিয়ার মেয়ে নার্র্গিসের সঙ্গে সোমবার তার ছেলের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনে নিয়ে তারা নৌকায় করে বাড়ি ফেরার পথে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। তিনি বলেন, "মাঝনদীতে একটি ট্রলার যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে আমাদের নৌকাটি উল্টে যায়। এতে নৌকার ১৪ জন যাত্রীর মধ্যে কনেসহ আমরা ১২ জন সাঁতরে কূলে উঠতে পারলেও আমার দুই ছেলে নায়েব ও আব্দুস সোবহান ডুবে যায়।" মঙ্গলবার সকাল ১১টার দিকে কুশের চর থেকে তিন কিলোমিটার দূরে নায়েব আলীর লাশ ভেসে ওঠে বলে সদর থানার উপ-পরিদর্শক আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সোবহানের কোনও সন্ধান দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৭ ঘ.