২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল কমিটির চেয়ারম্যান ঢাকায়

নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর ওলে ডানবোল্ট মিয়স এবং নোবেল পিস সেন্টারের পরিচালক রেনটে এরিকসেন ছয় দিনের সফরে মঙ্গলবার সকালে বাংলাদেশে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 06:32 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর ওলে ডানবোল্ট মিয়স এবং নোবেল পিস সেন্টারের পরিচালক রেনটে এরিকসেন ছয় দিনের সফরে মঙ্গলবার সকালে বাংলাদেশে এসেছেন। শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তারা এ সফরে এসেছেন। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা বজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," অতিথিরা আজ সকালে ঢাকা এসে পৌছেছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুস, মিসেস আফরোজা ইউনুস, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং নরওয়ে দূতাবাসের কর্মকর্তারা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানান ।" ছয় দিনের সফরে অতিথিরা প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গ্রামীণ ব্যাংক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন । মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে নোবেল শান্তি পুরস্কার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তারা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। তারা গ্রামীণ ব্যাংকের ধামরাই শাখা পরিদর্শনে করবেন। সেখানে তারা ঋণগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ঋণগ্রহীতাদের বাড়ি-ঘর পরিদর্শন করতে যাবেন। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রকল্পও ঘুরে দেখবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জিএনএ/১২২৭ ঘ.