২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর ও নড়াইলে সড়ক দুর্ঘনায় নিহত ৩

রংপুর ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে। আমাদের রংপুর প্রতিনিধি মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুল হকের উদ্ধৃতি দিয়ে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের চিলমারীগামী সারদা ট্রাভেলসের একটি বাস সোমবার ভোর পৌনে ৬টায় ংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 05:07 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে। আমাদের রংপুর প্রতিনিধি মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুল হকের উদ্ধৃতি দিয়ে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের চিলমারীগামী সারদা ট্রাভেলসের একটি বাস সোমবার ভোর পৌনে ৬টায় ংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আদুরী বেগম নামে এক বাসযাত্রী নিহত হন। আহত হয় আরো ২০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত এক যাত্রী মারা যান। আদুরী বেগমের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার পূর্ব মদাঘাট গ্রামে। ওসি জানান, বাস ও ট্রাকের চালক পলাতক। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলগামী সাধনা এন্টারপ্রাইজের একটি বাস নড়াইল- যশোর সড়কের গাবতলায় জহুর মোল্যা (৫৭) নামে একজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জহুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি সদর উপজেলার তুলারামপুর গ্রামে। নড়াইল সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সঞ্জিত কুমার সাহা জানান, নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২২৫৪ ঘ.