২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: সিএস করিম

ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পানি উপদেষ্টা ড. সিএস করিম। সোমবার রাজধানীর বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে এই আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন,"নাগরিকদের সচেতনতা ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই সরকারের দায়িত্বের পাশাপাশি নাগরিকদেরকে সচেতনতার সংগ্রামে নামতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পানি উপদেষ্টা ড. সিএস করিম। সোমবার রাজধানীর বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে এই আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন,"নাগরিকদের সচেতনতা ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই সরকারের দায়িত্বের পাশাপাশি নাগরিকদেরকে সচেতনতার সংগ্রামে নামতে হবে।" অপরিকল্পিত বর্জ্য ফেলা ও খালগুলো দখল ও ভরাট হওয়ার কারণে রাজধানীতে জলাবদ্ধতা হচ্ছে উল্লেখ করে সিএস করিম বলেন, "পূনর্খননকৃত খালে যাতে কোনো বর্জ্য না ফেলা হয় এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি, মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে।" তিনি জনগণের উদ্দেশ্যে বলেন,"অপ্রয়োজনীয়ভাবে ময়লা বাড়াবেন না। নগরীকে বসবাসের উপযোগী করতে হলে সবাইকেই এগিয়ে আসতে হবে।" ঢাকার জলাবদ্ধতা ও বন্যা মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন," আশা করছি আগের তুলনায় এবার জলাবদ্ধতা কম হবে।" সিএস করিম রামপুরা ও নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধ এলাকা পরিদর্শন করেন। এর আগে তিনি মীরপুরের গোড়ান চটবাড়িতে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের পাম্প হাউজ ঘুরে দেখেন। সেখানে এক অনুষ্ঠানে ঢাকা সমন্বিত বন্যা প্রতিরোধ প্রকল্পের অগ্রগতির বিষয়টি বিস্তারিত তুলে ধরেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী লিয়াকত আল ফারুক। প্রকৌশলী ফারুক জানান, প্রকল্পের আওতায় আগামীতে বন্যা মোকাবেলার জন্য ৩৪ দশমিক ১৪২ কিলোমিটার নিষ্কাশন খাল পুনঃখনন,৭৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিষ্কাশন খালে ৫৮টি কালভার্ট নির্মাণ, ২০টি ৫ কিউসেক পাম্প স্থাপন ও ঢাকা-ডেমরা সড়কের বিভিন্ন সেতুর ওপেনিং বন্ধ রাখার ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পানি সম্পদ সচিব আইয়ুব মিঞা, ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী কর্নেল আশফাকুল ইসলাম, পরিবেশ বিজ্ঞানী ড. আইনুন নিশাতসহ বিভিন্ন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/২১২৭ঘ. ]