ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চার সিটি করপোরেশন নির্বাচনের জন্য মোট ৪৬ জন মেয়র পদপ্রার্থী চূড়ান্ত হয়েছে। খুলনায় ৫ জন, রাজশাহীতে একজন, বরিশালে ৩ জন এবং সিলেটে ৪ জন মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ২০৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন অংশ নেবেন।
মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ৫৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সংরক্ষিত কাউন্সিলর পদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
মেয়র পদ থেকে প্রত্যাহার করেছেন- মল্লিক আবিদ হোসেন কবীর, আব্দুল গফফার বিশ্বাস, আমজাদ খান মজলিস, শরীফ শফিকুল হামিদ চন্দন ও মনিরুল ইসলাম।
মেয়র পদের চূড়ান্ত প্রার্থীরা হলেন- মো. এনায়েত আলী, তালুকদার আব্দুল খালেক, শেখ তৈয়াবুর রহমান, এম ফিরোজ আহমেদ, মো. মনিরুজ্জামান ও এস এম মোসলেম উদ্দিন আহমেদ।
খুলনা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার মো. মোহসিন আলী জানান, প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে সংরক্ষিত কাউন্সিলর পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ২০৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জন অংশ নেবেন।
মেয়র পদ থেকে একজন, কাউন্সিলর পদের ৩৬ জন এবং সংরক্ষিত পদের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রাজশাহী বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা জানান, মেয়র পদের ১৪ দলীয় প্রার্থী ফজলে হোসেন বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মেয়র পদের চূড়ান্ত ১৫ প্রার্থী হলেন- খায়রুজ্জামান লিটন, মোসাদ্দেক হোসেন বুলবুল, রেজাউন নবী দুদু, অ্যাডভোকেট এনামুল হক, দুরুল হুদা, অ্যাডভোকেট রায়হানুর রহমান রায়হান, আকতারুজ্জামান বাবলু, রুহুল কুদ্দুস টুনু, আব্দুল মতিন খান, মাসুদুল হক ডুলু, নাসির উদ্দিন আহমেদ বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান, ফরমান আলী, আবুল কালাম আজাদ বাবু ও আব্দুল খালেক।
বরিশাল
বরিশালে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ১৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন নির্বাচনে অংশ নেবেন।
মেয়র ৩ জন, কাউন্সিলর ২০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদের ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বরিশাল বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম জানান, মেয়র পদ থেকে আওলাদ হোসেন দিলু, আলমগীর হোসেন খান আলো এবং মাহমুদুল হক খান মামুন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
মেয়র পদের চূড়ান্ত প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট এনায়েত পীর খান, শওকত হোসেন হিরন, আহসান হাবিব কামাল, এবায়দুল হক চান, অ্যাডভোকেট কবির উদ্দিন হান্নু, এস. শরফুদ্দিন আহম্মেদ সান্টু, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ শহীদ, কামরুল ইসলাম রাসেল ও রফিকুল ইসলাম ।
সিলেট
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ১৯৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন অংশ নেবেন।
মেয়র পদের ৪ জন, সাধারণ কাউন্সিলর পদের ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সংরক্ষিত পদের কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি।
সিলেটের বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র পদ থেকে আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, ইনামুল হক চৌধুরী বীর প্রতীক, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, দেওয়ান ফরিদ গাজী, ইফতেখার হোসেন শামীম ও নাসিম হোসেইন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এখন মেয়র পদের চূড়ান্ত প্রার্থীরা হলেন- বদরউদ্দিন আহমদ কামরান, বাবরুল হোসেন বাবুল, এম এ হক, আ ফ ম কামাল অ্যাডভোকেট, আলহাজ কুনু মিয়া, আব্দুস সামাদ নজরুল, মো. আব্দুল মুকিত খান, এম কুতুব উদ্দিন আহমদ, মওলানা মো. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান, বশির আহমদ, ছালাহউদ্দিন রিমন, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, সৈয়দ আলী আফসার, ড. কাজী কামাল আহমদ।
নয় পৌরসভা
গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন অংশ নেবেন।
মেয়র পদে একজন এবং কাউন্সিলর পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সংরক্ষিত পদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
শরীয়তপুর: শরীয়তপুরে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন নির্বাচনের অংশ নেরয়ার জন্য চূড়ান্ত হয়েছেন।
মেয়র পদে ৩ জন এবং কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সংরক্ষিত কাউন্সিলর পদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
দুপচাঁচিয়া: বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন অংশ নেবেন।
দুইজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মেয়র পদে ও সংরক্ষিত কাউন্সিলর পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
নওহাটা: রাজশাহীর নওহাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন অংশ নেবেন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ০৫ জন, কাউন্সিলর পদে ৫৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন অংশ নেবেন।
শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মেয়র পদে ০৬ জন, কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন অংশ নেবেন।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ০৮ জন, কাউন্সিলর পদে ৭২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন অংশ নেবেন।
ফুলবাড়িয়া: ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন অংশ নেবেন।
সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় মেয়র পদে ০৫ জন, কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩২৭ ঘ.
bdnews24