২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলগেট থেকে ফের গ্রেপ্তার আলাল

জামিনে মুক্তির পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামনে থেকে রোববার আবারো গ্রেপ্তার হয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তির পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামনে থেকে রোববার আবারো গ্রেপ্তার হয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তারের পর বিকেলে আলালকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হলে বিচারক তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন। চলতি বছরের ৮ ফেব্র"য়ারি একই অভিযোগে প্রথমবার গ্রেপ্তার হন যুবদল সাধারণ সম্পাদক। এরপর তাকে রংপুর কারাগারে পাঠানো হয়। হাইকোর্ট জামিন দিলে রংপুর কারাগার থেকে মুক্তির পর ২৩ এপ্রিল জেলগেটে তাকে আবার আটক করা হয়েছিল। লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. সারোয়ার আলমের একটি সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে রোববার গ্রেপ্তার হন মোয়াজ্জেম হোসেন আলাল। মুখ্য মহানগর হাকিম ফয়সাল আতিকের আদালতে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তা গ্রহণ না করে আলালকে কারাগারে পাঠানোর আদেশ দেন। লালবাগ থানার সাধারণ ডায়েরিতে বলা হয়, আলাল বিশৃঙ্খলা এবং জন নিরাপত্তা বিঘি