রাজশাহী, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলীয় জোটের সমর্থন পাওয়া মেয়র প্রার্থী ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনই এখানে ১৪ দলের সমর্থন পাচ্ছেন।
রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে রাজশাহীর উপ-নির্বাচন কশিশন কার্যালয়ে গিয়ে বাদশাহ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন এবং আওয়ামী লীগের রাজশাহী মহানগর নেতা রফিক উদ্দিন আহমেদ।
প্রার্থিতা প্রত্যাহারের পর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, "অসা
bdnews24