২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারানো সেই 'চিঠি'র কথা

একটা সময় যে চিঠি ছিল আবেগের বাহন, এখন তা অনেকের কাছেই কেবল স্মৃতি। মোবাইল ফোনে মুহূর্তে কথা হয়ে যায় বলে মা বা প্রেমিক/প্রেমিকাকে চিঠি আর লেখা হয় না। ডাক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, পাঁচ বছর আগের তুলনায় চিঠির লেনদেন কমেছে বছরে প্রায় পাঁচ কোটি। হারিয়ে গেছেন জিপিওর সামনের সেই পত্র লেখকরাও। প্রায় হারাতে বসা সেই 'চিঠি'র খোঁজ করেছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "যখন ছাত্র ছিলাম, বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের হলে পৌঁছে মাকে চিঠি লিখতাম। তিন-চার দিন পর সেই চিঠি পেয়ে মা নিশ্চিত হতেন, আমি ঠিকমতই পৌঁছেছি।" মনিরামপুরের হানুয়ার গ্রামের সেই যুবক আব্দুল লতিফ এখন একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করেন। ছাত্র জীবনে মা ছাড়াও বন্ধুদের সঙ্গে পত্রালাপ হতো তার। পত্র-মিতালীর মাধ্যমে নতুন বন্ধুও হয়েছিল কয়েকজন। ২০০৫ সালে মোবাইল ফোন কেনার পর থেকে তার আর চিঠি লেখা হয় না। মোবাইল ফোনের সুবাদে এখন অনেকেই আর চিঠি লেখেন না। লেখেন না কবি মহাদেব সাহাও। অথচ তার লেখা অনেকগুলো কবিতায় চিঠি হয়েছে বিষয়ের অনুষঙ্গ। চিঠিকে শিরোনাম করে একটি কবিতাও আছে তার। "চিঠি আমার প্রিয় বিষয়। অনেক কবিতায় চিঠির উল্লেখ করেছি। একটা সময় অনেক চিঠিও লিখেছি। কিন্তু এখন আর লেখা হয় না। ফোনেই বেশিরভাগ কথা হয়।" মায়ের চিঠির কোনো কিছুরই তুলনা করতে রাজি নন মহাদেব সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, "মোবইল ফোনে কথা বললে মানুষটাকে দেখার ইচ্ছে জাগে না। কিন্তু কারো চিঠি পড়লে মুখখানা দেখতে মন চায়।" পরিবার বা প্রেমিকা- একটা সময় অনেককেই অনেক চিঠি লিখেছেন আজকের চল্লিশোর্ধ ব্যবসায়ী মাসুদুর রহমান। কাজে নামার পর ব্যাবসার জন্যও লিখতে হয়েছে অনেক। সেটা সাত/আট বছর আগের কথা। মোবইল ফোন হাতে আসার পর চিঠি লেখার অভ্যাসটাই হারিয়ে গেছে। ই-মেইল, ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার, বিভিন্ন ওয়েবসাইট আর হাতে হাতে মোবাইল ফোন- চিঠিকে হটিয়ে দিয়ে গোটা দুনিয়াজুড়েই যায়গা করে নিচ্ছে আধুনিক যোগাযোগ প্রযুক্তি। ডাক বিভাগের কর্মকর্তারা বলছেন, পাঁচ বছর আগের সময়ের তুলনায় বাংলাদেশে চিঠির লেনদেন কমেছে বছরে প্রায় পাঁচ কোটি। বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বেরউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচ বছর আগে বছরে প্রায় ২১ কোটি চিঠি লেনদেন হতো। ২০০৭ সালে তা ১৬ কোটিতে নেমে এসেছে। আগে ৯৫ শতাংশই ছিল ব্যক্তিগত চিঠি। এখন আমাদের হাত দিয়ে হাতবদল হওয়া চিঠির ৯৫ শতাংশই দাপ্তরিক।" ঢাকা জেনারেল পোস্ট অফিসের (জিপিও) কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, গত তিন বছরে দেশে নতুন কোনো ডাকঘর হয়নি। চিঠির পরিমাণ কমায় অনেক ডাকঘরের কাজও একেবারে কমে গেছে। সরেজমিন জিপিওতে গিয়ে দেখা গেল, ভিড় যা আছে তা কেবল মানি অর্ডার আর বিদেশে ডাক বা পার্সেল পাঠানোর কাউন্টারগুলোর সামনেই। ডাকবাক্সে যে চিঠিগুলো জমা পড়ছে তার অধিকাংশই দাপ্তরিক, অথবা 'দরকারি' চিঠি। ডাক বাক্সের পাশে বহুক্ষণ অপেক্ষা করেও কাউকে ব্যক্তিগত চিঠি ফেলতে দেখা গেল না। অথচ একসময় এই জিপিওর মূল ভবনের পাশেই একটি টিনের ঘরের নাম ছিল 'পত্র লেখক ছাউনি'। সেখানে পারিশ্রমিকের বিনিময়ে চিঠি লিখে দিতেন পত্র লেখকরা। সেইসব লেখকদের কেউ এখন নেই। ছাউনির নিচে উল্টেপাল্টে পড়ে আছে কয়েকটা চেয়ার, টেবিল। গত ২৮ বছর ধরে ডাকবিভাগে কাজ করছেন তাপসী বড়