ঢাকা, জুলাই ১১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমজীবী, ভূমিহীন, ভাসমান ও বস্তিএলাকার দরিদ্র মানুষের জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০০৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
তিনি বলেন,'' শ্রমজীবী, ভূমিহীন, ভাসমান, বস্তি জনগোষ্ঠী, চর, হাওর ও দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধির হার কমানোর লক্ষ্যে আমাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার করতে হবে।"
তিনি বাংলাদেশকে একটি সহনীয় জনসংখ্যা-সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার বলেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, ''আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত কমাতে হবে। জনসংখ্যাকে সীমিত রেখে একে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।''
জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, বর্তমান ধারা বজায় থাকলে অনুযায়ী ২০২০ সাল নাগাদ দেশের জনসংখ্যা ১৭ কোটি ২০ লাখে দাঁড়াবে। শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসহ বিভিন্ন মৌলিক চাহিদা পুরণ, পরিবেশ সংরক্ষণ ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এ জনসংখ্যা বর্তমান সংকটকে তীব্রতর করবে।
তবে সা
bdnews24