২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইডি'র প্রধান প্রকৌশলী ও যুগ্ম-সচিব পর্যায়ের তিন কর্মকর্তার পদে রদবদল

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী ও যুগ্ম-সচিব পর্যায়ের তিন কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী ও যুগ্ম-সচিব পর্যায়ের তিন কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। ইইডি'র প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে কর্মরত গণপূর্ত ক্যাডারের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম শাহজাহান পাটোয়ারীকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যাওয়ার সুবিধার্থে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত যুগ্ম-সচিব ইসমাইল হোসেনকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক করা হয়েছে। এছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত দুই যুগ্ম-সচিবকে দুটি প্রকল্পে সংযুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে কামাল উদ্দিন ভূঁইয়াকে 'ইন্ট্রোডাকশন অফ মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা' প্রকল্পের পরিচালক হিসাবে এবং সরওয়ার খানকে ঢাকা মহানগরীসহ ছয়টি বিভাগে ১১টি উচ্চ মাধ্যমিক মডেল বিদ্যালয় (বেসরকারি) স্থাপণ প্রকল্পে সংযুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/২০২২ ঘ.