ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র্যাব -১০ সদস্যদের উদ্ধার করা প্রায় ১ ট্রাক বিভিন্ন ধরনের নকল বৈদ্যুতিক তার বৃহস্পতিবার ধ্বংস করা হয়েছে। জুন মাসে ওইসব নকল তার উদ্ধার করা হয়।
র্যাব-১০'এর লে.কমান্ডার গাজী গোলাম মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫জুন কোতয়ালি থানার সিদ্দিকবাজার এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা বৈদ্যুতিক তার তৈরীর দু'টি কারখানা থেকে বিআরবি, পলি,প্যারাডাইস,ইষ্টার্ন কেবল নামের ১ ট্রাক নকল তার উদ্ধার করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে একজন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা এই সব তার ডেমরা ডাম্পিং এলাকায় নিয়ে বুল ড্রেজার দিয়ে গুড়িয়ে এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়। আরো কিছু উদ্ধার করা নকল তার অচিরেই ধ্বংস করা হবে বলে জানান তিনি।।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএ/১৭১৫ ঘ.
bdnews24