২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

সদর উপজেলার শায়েস্তাগঞ্জে নছরতপুর-পাইকপাড়া সড়কে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

হবিগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার শায়েস্তাগঞ্জে নছরতপুর-পাইকপাড়া সড়কে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন- সদর উপজেলার পুরাসুন্দা গ্রামের আক্কাস ভান্ডারীর ছেলে নাজমুল হোসেন (২৪)। আহতদের মধ্যে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, "মাধবপুর থেকে হবিগঞ্জগামী একটি বাস সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জের দরিয়াপুরে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।" এতে ঘটনাস্থলেই নাজমুল হোসেন মারা যান বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭১৪ ঘ.