২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী চূড়ান্ত করতে পারেনি ১৪ দল, বৈঠক মুলতবি

সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেও বুধবার সিটি ও পৌর নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়ার তালিকা চূড়ান্ত করতে পারেনি ১৪ দল। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেও বুধবার সিটি ও পৌর নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়ার তালিকা চূড়ান্ত করতে পারেনি ১৪ দল। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়েছে। বুধবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠক শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তবে নির্বাচনের প্রার্থী নিয়ে আরো আলোচনার প্রয়োজন আছে। এ জন্য বৈঠক (১৪ দলের) আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।" এছাড়া বৃহস্পতিবার সকাল ১১টায় ধানমণ্ডির দলীয় কার্যালয়ে অওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ; ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেননসহ ১৪দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। ১৪ দলের নেতাদের মধ্যে গত কয়েকদিন ধরেই প্রার্থিতা নিয়ে আলোচনা চললেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তারা। জটিলতা চলছে মূলত রাজশাহী আসনের মেয়র প্রার্থী নিয়ে। আওয়ামী লীগ খায়রুজ্জামান লিটনকে এবং শরিক দল ওয়াকার্স পার্টি ফজলে হোসেন বাদশাকে রাজশাহী সিটিতে মেয়র প্রার্থী করতে চাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/জেকে/এমএইচবি/২২২৪ ঘ.