২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত সচিব পর্যায়ের দুই কর্মকর্তা বদলি

প্রশাসনের অতিরিক্ত সচিব পর্যায়ের দুই কর্মকর্তাকে বুধবার বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব খন্দকার আসাদুজ্জামানকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের অতিরিক্ত সচিব পর্যায়ের দুই কর্মকর্তাকে বুধবার বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব খন্দকার আসাদুজ্জামানকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের খন্দকার ইসমাঈলকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯০০ ঘ.