২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জে একজন নিহত

সদর উপজেলার সগড়া এলাকায় বুধবার বাস চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 11:38 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

কিশোরগঞ্জ, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার সগড়া এলাকায় বুধবার বাস চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের সগড়া এলাকায় একটি রিক্সাকে চাপা দেয়। এতে রিক্সা চালক নূরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। ওই পুলিশ কর্মকর্তা জানান, বাস বা চালককে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/১৭৩০ ঘ.