২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর আ. লীগ নেতা শেখ আব্দুল্লাহ কারাগারে

অবৈধ সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। বুধবার ছিল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ধার্য দিন। আদালত আগামী ২০ জুলাই এ ব্যাপারে আদেশ দেবে। শেখ আব্দুল্লাহ দুপুরে বিশেষ জজ আদালত-৫ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক মো. আশরাফ হোসেন তা নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক এ ব্যাপারে আদেশের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেন। কমিশনের সহকারী পরিচালক মোজাহার আলী সরদার গত ৬ জানুয়ারি রমনা থানায় এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়েছে, শেখ আব্দুল্লাহ কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ৪২ লাখ দুই হাজার ৫৯১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জেকে/১৬০৫ ঘ.