২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে তিন ছিনতাইকারী নিহত

নগরীর উত্তর কাট্টলী এলাকায় মঙ্গলবার দুপুরে গণপিটুনিতে তিন ছিনতাইকারী নিহত হয়েছে। এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে পালানোর সময় জনতা আটক করে পিটুনি দিলে তারা নিহত হয়। নিহত ছিনতাইকারীদের একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম মোহম্মদ রাশেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 11:38 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর উত্তর কাট্টলী এলাকায় মঙ্গলবার দুপুরে গণপিটুনিতে তিন ছিনতাইকারী নিহত হয়েছে। এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে পালানোর সময় জনতা আটক করে পিটুনি দিলে তারা নিহত হয়। নিহত ছিনতাইকারীদের একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম মোহম্মদ রাশেদ। গণপিটুনিতে আরও পাঁচ ছিনতাইকারী আহত হয়েছে। পুুলিশ তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এরা হল- মীর মোহাম্মদ , পিন্টু, উজ্জ্বল শেখ, সুমন নাথ ও মো. শরীফ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে নগরীর অলংকার মোড়ে ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে দুই লাখ টাকা উত্তোলন করে সিএনজি চালিত অটোরিকশায় সীতাকুণ্ড যাচ্ছিলেন স্ক্র্যাপ জাহাজ ব্যবসায়ী মো. সালাউদ্দিন। সীতাকুণ্ডের কালু শাহ ব্রিজের কাছে পৌঁছানোর পর অনুসরণ করে আসা ছিনতাইকারীরা তাকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়। তিনি জানান, ছিনতাইকারীরা টাকা নিয়ে বন্দর সংযোগ সড়ক হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ব্যবসায়ী সালাউদ্দিন একটি মাইক্রোবাস নিয়ে ছিনতাইকারীদের সিএনজি চালিত অটোরিকশাকে ধাওয়া করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা উত্তর কাট্টলী এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে এবং পিটুনি দেয়। ওসি জানান, ঘটনাস্থলেই তিন ছিনতাইকারীরা মারা যায়। পুলিশ আহত অপর পাঁচ ছিনতাইকারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি জানান, ছিনতাই হওয়ার দুই লাখ টাকার মধ্যে এক লাখ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ছিনতাইকারীদের কাছ থেকে তিনটি এলজি (লাইটগান) এবং ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে মাসুদুল আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এমএসবি/২২০৩ ঘ.