২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপুরণের দাবি

ধনী বিশ্বের যে কর্মকাণ্ড জলবায়ু পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর বিপর্যয় ডেকে আনছে তা বন্ধ করা এবং এর ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপুরণের দাবি জানিয়েছে নাগরিক সংহতি নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধনী বিশ্বের যে কর্মকাণ্ড জলবায়ু পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর বিপর্যয় ডেকে আনছে তা বন্ধ করা এবং এর ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপুরণের দাবি জানিয়েছে নাগরিক সংহতি নামের একটি সংগঠন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে এ দাবিতে মানব বন্ধন করেছে নাগরিক সংহতি। সোমবার থেকে জাপানের হোক্কাইডো দ্বীপে শিল্পোন্নত দেশের জোট জি-৮ শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের সভাপতি অধ্যাপক এস এম আতিকুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবনে ঝুঁকি বাড়ছে। এ পরিবর্তনের জন্যে দায়ী উন্নত দেশ। আমেরিকা, সুইডেন, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানী ও জাপানের মতো দেশগুলোর সৃষ্ট গ্রিন হাউস গ্যাস দরিদ্র দেশগুলোর আবহাওয়ার ওপরও প্রভাব ফেলছে। " জাতিসংঘের জলবায়ু বিষয়ক আন্ত:সরকার প্যানেলের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ। মানববন্ধনে কিওটো প্রটোকল অনুযায়ী উন্নত দেশগুলোর মোট জাতীয় বাজেটের একটা অংশ দরিদ্র দেশগুলোর ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১২০ঘ.