২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রাক চাপায় দুই শিক্ষক নিহত

ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার ট্রাক চাপায় দুই শিক্ষক নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার ধর্মদী মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও দৈনিক ভোরের ডাক এর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার সহকর্মী ধর্মদী মাদ্রাসার জুনিয়র শিক্ষক বেলায়েত হোসেন (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ফরিদপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার ট্রাক চাপায় দুই শিক্ষক নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার ধর্মদী মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও দৈনিক ভোরের ডাক এর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার সহকর্মী ধর্মদী মাদ্রাসার জুনিয়র শিক্ষক বেলায়েত হোসেন (৪০)। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে জাহাঙ্গীর হোসেন তার সহকর্মী বেলায়েত হোসেনকে নিয়ে মটরসাইকেলে মাদ্রাসা থেকে ভাঙ্গা সদরে ফিরছিলেন। হামিরদী এলাকায় আসার পর পেছন থেকে একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-০৬৫৪) মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কের ওপর পড়ে যান। পেছন থেকে অপর একটি ট্রাক (ঢাকা-ড-৪৫৫১) তাদের দু'জনকে চাপা দেয়। তিনি জানান, ঘটনাস্থলেই সাংবাদিক জাহাঙ্গীর হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় বেলায়েত হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটায় তিনি মারা যান। ওসি জানান, ট্রাক দুটি এবং একটি ট্রাকের চালক খোকনকে আটক করা হয়েছে। অপর ট্রাক চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২১ ঘ.