২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত

'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ (সংশোধনী) অধ্যাদেশ ২০০৮' অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধনীতে ট্রুথ কমিশনের সদস্যদের নিয়োগের ক্ষেত্রে 'সেনাবাহিনী' শব্দের পরিবর্তে 'প্রতিরক্ষা বাহিনী' শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ (সংশোধনী) অধ্যাদেশ ২০০৮' অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধনীতে ট্রুথ কমিশনের সদস্যদের নিয়োগের ক্ষেত্রে 'সেনাবাহিনী' শব্দের পরিবর্তে 'প্রতিরক্ষা বাহিনী' শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম ব্রিফিংকালে এ তথ্য জানান। তিনি জানান, এ অধ্যাদেশে কমিশনের সদস্য হিসেবে মেজর জেনারেল পদমর্যাদার নিচে নন সেনাবাহিনীর এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমিশনের সদস্য হওয়ার বিধান ছিল। এ ধারা সংশোধন করে সেনাবাহিনী শব্দের পরিবর্তে প্রতিরক্ষা বাহিনী শব্দ প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়াও কয়েকটি ধারায় শব্দগত সংশোধনী অনুমোদন করা হয়েছে। দুর্নীতির বিচার ও অপরাধ প্রমাণের 'ভার লাঘবের' জন্য 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। এ লক্ষ্যে গত ২৫ মে 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কমিশনের মেয়াদ হবে পাঁচ মাস। দুর্নীতির দায়ে কমপক্ষে দুই বছর সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ এ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ নিতে পারবেন। তবে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে সংশ্লি