২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আবারও পাহাড় ধসে নিহত ৫

মাত্র ৪ দিনের ব্যবধানে আবারও পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। জেলা শহর ও পার্বত্য অঞ্চল টেকনাফ উপজেলার ফকিরামুরা এলাকায় প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসে রোববার একই পরিবারের চারজনসহ নিহত হয়েছেন পাঁচজন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

কক্সবাজার, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মাত্র ৪ দিনের ব্যবধানে আবারও পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। জেলা শহর ও পার্বত্য অঞ্চল টেকনাফ উপজেলার ফকিরামুরা এলাকায় প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসে রোববার একই পরিবারের চারজনসহ নিহত হয়েছেন পাঁচজন। গত ৩ জুলাই টেকনাফে পাহাড় ধসে দুই পরিবারের আটজনসহ মোট নয়জন নিহত হয়েছিল। রোববারের ঘটনায় কক্সবাজারে নিহত হয়েছেন- শহরের মোহাজের পাড়ার বাসিন্দা মোস্তাক আহমেদ (৩৫)। তার স্ত্রী মাটি চাপা পড়লেও তাকে জীবিত উদ্ধার করেছে প্রতেবেশিরা। টেকনাফে মারা গেছেন- নুর হাশিম ওরফে লালু (৩৫), স্ত্রী মদিনা খাতুন (২২), মেয়ে রেহেনা বেগম (৫) ও ছেলে রেদোয়ান আহমদ (৩)। তবে মাটি চাপা পড়লেও লালু-মদিনা দম্পতির আরেক মেয়ে দেড় মাস বয়সী শাহানা আকতার বৈশাখীকে অলৌকিকভাবে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, মোহাজের পাড়া এলাকায় দুপুর আড়াইটার দিকে পাহাড় ধসে মোস্তাক ও তার স্ত্রী হালিমা বেগম (৩০) মাটি চাপা পড়েন। তারা বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়েছিলেন। প্রতিবেশীরা হালিমা বেগমকে উদ্ধার করতে পারলেও মাটির নিচে চাপা পড়েন মোস্তাক। প্রায় চার ঘন্টা পর মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়। উপ-পরিদর্শক রনজিত বড়