ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষের মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।
রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন বসুন্ধরা গ্র"পের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ নেওয়ার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার জন্য তারেকের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এদিকে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১০ জুলাই দিন ধার্য করেছে আদালত।
বেলা সাড়ে ১২টার দিকে তারেককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের প্রিজন সেল থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আনা হয়। তবে শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে এজলাসে নেওয়া হয়নি।
এ মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয় গত ২৫ জুন। ওই দিন তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়।
তারেকের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানিতে তারেকের অসুস্থতার বর্ননা দিয়ে বলেন, এভাবে তাকে আদালতে নিয়ে এলে বড় ধরনের শারীরিক সমস্যা হতে পারে। তাই তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শামীম আহসান হাবীব আদালতকে বলেন, এতে আমাদের কোন আপত্তি নেই। তবে আবেদনে অবশ্যই আসামীর স্বাক্ষর থাকতে হবে। আসামীপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করলেও শেষ পর্যন্ত আদালতের নির্দেশে উভয়পক্ষের চারজন আইনজীবী অ্যাম্বুলেন্সে গিয়ে তারেকের স্বাক্ষর নিয়ে আসেন।
এ দিন মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবার ও বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা আবু সুফিয়ান আদালতে উপস্থিত ছিলেন।
শুনানি শেষে তারেকের অ্যাম্বুলেন্সের সঙ্গে আসা একজন চিকিৎসক কাজি মাজহারুল ইসলাম সাংবাদিকের বলেন, "তারেকের ডান পায়ের চেয়ে বাঁ পা আধ ইঞ্চি সরু হয়ে গেছে। আগে ওজন ছিলো ৬৫ কেজি এখন ৫৭ কেজি হয়েছে। পিঠের মাংস লোহার মত শক্ত হয়ে গেছে। এভাবে আদালতে আনা হলে তাকে আর শাস্তি দিতে হবে না। এতেই শাস্তি হয়ে যাবে।"
সাব্বির হত্যায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীরের সংশ্লি
bdnews24