ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কভুক্ত দেশগুলো জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের আগে আলোচনার মাধ্যমে নিজেদের অবস্থান ঠিক করে নেবে।
বৃহস্পতিবার ঢাকায় সার্ক দেশগুলোর জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রিপর্যায়ের প্রথম বৈঠকে প্রতিনিধিরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
শেরাটন হোটেলে সকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জলবায়ু পরিবর্তন বিষয়ক তিনব্যাপী সম্মেলনের শেষ দিনে মন্ত্রিপর্যায়ের এই বৈঠক উদ্বোধন করেন। সার্কের মহাসচিব শীল কান্ত শর্মা বৈঠক পরিচালনা করেন।
সম্মেলনে 'ঢাকা ঘোষণা' গৃহীত হয়।
বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণে সার্কের দেশগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে
bdnews24