২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা মসজিদ বন্দরে ৬৯ কোটি টাকা বেশি রাজস্ব আয়

সোনা মসজিদ স্থলবন্দরে ২০০৭-০৮ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬৯ কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছে। বন্দরের মোট রাজস্ব আয়ের পরিমাণ ১৯২ কোটি ৩৬ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনা মসজিদ স্থলবন্দরে ২০০৭-০৮ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬৯ কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছে। বন্দরের মোট রাজস্ব আয়ের পরিমাণ ১৯২ কোটি ৩৬ লাখ টাকা। সোনা মসজিদ স্থল বন্দর কাস্টমসের সহকারী কমিশনার সৈয়দ হায়দার জানান, ২০০৭-২০০৮ অর্থ বছরে বন্দরর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৩৩ কোটি টাকা। কিন্তু আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬৯ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ২৬৭ টাকা বেশি। তিনি জানান, মোট রাজস্ব অর্জিত হয়েছে ১৯২ কোটি ৩৬ লাখ টাকা। বন্দর দিয়ে আমদানি বাড়ায় রাজস্ব আয় বেশি হয়েছে বলে সৈয়দ হায়দার জানান। তিনি আরও জানান, ২০০৭-০৮ অর্থবছরে ১৪ লাখ ৪৮ হাজার ৮৮২ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়েছে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি, তৈরিপোশাক, জিংক প্লেট ও বিভিন্ন মসলা (ধনিয়া ও কালোজিরা) রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০৯ ঘ.