২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র প্রার্থীদের নিয়ে বিবিসির 'সংলাপ' শুরু হচ্ছে বরিশাল থেকে

আসন্ন চার সিটি করপোরেশনের প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ও সংশ্লিষ্ট এলাকাবাসীদের অংশগ্রহণে 'নির্বাচনী সংলাপ' শুরু করছে বিবিসি বাংলা বিভাগ। আগামী ১৫ জুলাই বরিশাল থেকে শুরু হবে সংলাপ। এরপর পর্যায়ক্রমে খুলনা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে তা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন চার সিটি করপোরেশনের প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ও সংশ্লিষ্ট এলাকাবাসীদের অংশগ্রহণে 'নির্বাচনী সংলাপ' শুরু করছে বিবিসি বাংলা বিভাগ। আগামী ১৫ জুলাই বরিশাল থেকে শুরু হবে সংলাপ। এরপর পর্যায়ক্রমে খুলনা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে তা অনুষ্ঠিত হবে। বিবিসি'র বাংলাদেশ সংলাপ এর আদলে এবারের 'নির্বাচনী সংলাপ' আয়োজিত হবে বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাংবাদিক ও অনুষ্ঠানটির প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ। তিনি বলেন, ''চার সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জুলাই। এরপরই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। প্রাথমিকভাবে ১৫ জুলাই বরিশাল থেকে সংলাপের সূচনা করার পরিকল্পনা রয়েছে আমাদের। পর্যায়ক্রমে অন্য সিটি করপোরেশনেও তা অনুষ্ঠিত হবে। ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচনী সংলাপ শেষ করা হবে।'' নির্বাচনী সংলাপ অনুষ্ঠানের জন্য প্রাক প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ''বিবিসি'র পক্ষ থেকে এলাকার গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গবেষণা ও জরিপ হয়েছে। সিটি করপোরেশন ও প্রার্থীদের সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের কথাগুলোই সংলাপে উঠে আসবে। এর মাধ্যমে মেয়র ও স্থানীয় জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।'' নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিবিসি এ সংলাপ করতে যাচ্ছে বলে জানান ওয়ালিউর রহমান। অনুষ্ঠানটি একই সময়ে বাংলাদেশ টেলিভিশনেও স