ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এবং সংলগ্ন সার্কেল ইউনিয়নগুলোতে জাতীয় পরিচয়পত্র বিতরণ ও পরিচয়পত্রের তথ্যগত ত্র"টি সংশোধনে বিশেষ কার্যক্রম ৪ জুলাই শুরু হচ্ছে।
সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, সংশ্লিষ্ট এলাকার যেসব ভোটার এখনো তাদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেননি, তারা ৪ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট 'সার্ভার রুম' থেকে পরিচয়পত্র নিতে পারবেন।
এছাড়া ৪ জুলাই থেকে ১২ জুলাই ২০০৮ এর মধ্যে জাতীয় পরিচয়পত্রে তথ্যগত ভুল সংশোধন করা যাবে।
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেন, "এ পর্যায়ে ঢাকা মহানগরবাসীদের জাতীয় পরিচয়পত্রের ত্র"টি সংশোধন চলবে ১২ জুলাই পর্যন্ত। যারা এখনো জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেননি, তাদের পরিচয়পত্র বিতরণ চলবে ৩১ জুলাই পর্যন্ত।"
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'সার্ভার রুম' খোলা থাকবে।
আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে ভোটারদের ছবিসহ তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে বিভিন্ন এলাকায় এসব 'সার্ভার রুম' স্থাপন করা হয়েছে।
আসাদুজ্জামান জানান, যে সব নিবন্ধিত ভোটার এখনও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি তাদেরকে ভোটার নিবন্ধন ফরমের প্রাপ্তি স
bdnews24