২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারও সঙ্গে কোনও আঁতাত হয়নি: উপদেষ্টা কাদের

কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আঁতাত হয়নি বলে দাবি করেছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আঁতাত হয়নি বলে দাবি করেছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের। সরকারের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে বলে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের রোববার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় গোলাম কাদের এ দাবি করেন। যোগাযোগ উপদেষ্টা সোমবার গণপূর্ত মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "কোনও রাজনৈতিক দলের সঙ্গেই আমাদের আঁতাত হয়নি। সমঝোতা হয়েছে, এমনটাও বলা যাবে না।" গোলাম কাদের বলেন, "দেশের জন্য যা ভালো হয়, তার সবকিছুই সরকার করবে। যখন প্রয়োজন দেখা দেবে, তখনই জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। স্থানীয় নির্বাচনের জন্য জরুরি অবস্থা শিথিল করা হয়েছে। এখন দেখুন, নির্বাচনের সময় কতটুকু শিথিল হয়, আর কতটুকু প্রয়োজন।" গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের আন্তরিকতার কথা জানিয়ে যোগাযোগ উপদেষ্টা বলেন, "প্রশ্নবিদ্ধ হবে না- এমন একটি নির্বাচন সরকার দেখতে চায়। যা ভবিষ্যতের জন্য একটি ল্যান্ডমার্ক (মাইলফলক) হয়ে থাকবে।" নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিএনপির শর্তের বিষয়ে প্রশ্ন করা হলে গোলাম কাদের বলেন, "সবার জন্য যা ভালো হয়, আমরা আশা করব উনারাও (বিএনপি) তা বিবেচনা করবেন। তাদের মনে কোনও সন্দেহ থাকলে তা দূর হয়ে যাবে বলেই আমরা আশা করছি।" বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনের তফসিল ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে। খোন্দকার দেলোয়ার হোসেন রোববার সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়া, তার দুই ছেলে ও মতিউর রহমান নিজামীর মুক্তির বিষয়ে সরকার কী পদক্ষেপ নেয়, তার ওপরই চার দলীয় জোটের স্থানীয় নির্বাচনে যাওয়া-না যাওয়া নির্ভর করছে।" আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাময়িক মুক্তি পেলেও খালেদা জিয়ার ক্ষেত্রে দেরি হচ্ছে কেন- সাংবাদিকরা প্রশ্ন করলে গোলাম কাদের বলেন, "শেখ হাসিনার মুক্তির প্রক্রিয়া শুরু হয় তিন থেকে চার মাস আগে। আর খালেদা জিয়ার ক্ষেত্রে এটা শুরু হয়েছে স