২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসউদ মান্নান মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) মসউদ মান্নানকে মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) মসউদ মান্নানকে মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মসউদ মান্নান ১৯৮৬ সালে বিসিএস ক্যাডার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং পরে যুক্তরাষ্ট্রের টাফট্স বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি মাসকাট বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নিউইয়র্কের স্থায়ী মিশন এবং চীনের দূতাবাসেও কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৭৪৬ঘ.