চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর এনায়েত বাজার এলাকা থেকে সোমবার সন্ধ্যায় এক সাবেক ছাত্রদল নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এর হলেন- নগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টিংকু দাশ, নেসার আহমেদ মিন্টু, আবুল কালাম, আজাদুল্লাহ, রাজীব চৌধুরী, সত্যজিৎ ঘোষ, বশির আহমেদ, মোর্শেদ, আরিফ ও ইকবাল।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালি অঞ্চলের পরিদর্শক ইব্রাহিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনায়েত বাজার এলাকায় নেসার আহমেদ মিন্টু একটি বাড়ি ভাড়া নিয়ে ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক বেচাকেনা করতেন। টিংকু ও আজাদুল্লাহ তাকে সহায়তা করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/২৩৫৫ ঘ.
bdnews24