২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডর বিধ্বস্ত শরণখোলায় পুকুর থেকে দুটি কঙ্কাল উদ্ধার

বাগেরহাটের শরণখোলার একটি পুকুর থেকে সোমবার দুটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গত বছর ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে এ এলাকাটি বিধ্বস্ত হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

বাগেরহাট, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলার একটি পুকুর থেকে সোমবার দুটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গত বছর ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে এ এলাকাটি বিধ্বস্ত হয়েছিল। সিডরের আঘাতে বাগেরহাটের সবচেয়ে তিগ্রস্ত উপকূলীয় উপজেলা শরণখোলায় সরকারি হিসাবেই নিহত হয়েছিলেন ৭৫০ জন। এর মধ্যে ৬৫০ জন সাউথখালী ইউনিয়নের। শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী সাতঘর গ্রামের আব্দুল আলী হাওলাদারের পুকুর খননের সময় এই কঙ্কাল দুটি পাওয়া যায়। মাথা ও হাতের হাড় দেখে কঙ্কাল দুটি শিশুদের বলে ধারণা করছেন লোকজন। তবে কার কঙ্কাল সেটা সনাক্ত করা যায়নি। গত বছর ১৫ নভেম্বর সিডরের আঘাতে শরণখোলা উপজেলার সবচেয়ে তিগ্রস্ত সাউথখালী ইউনিয়নে এখনো ৩৫ জন শিশু-নারী-পুরুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত এই কঙ্কাল দুটি নিখোঁজদের মধ্যে কারও হতে পারে বলে এলাকাবাসী মনে করেন। সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, ইউনিয়নের বগী সাতঘর গ্রামের আব্দুল আলী হাওলাদারের পুকুর খননের সময়ে দুপুরের দিকে মাটির নিচ থেকে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই কঙ্কাল দুটি বিকালে বগী সাতঘর এলাকায় দাফন করা হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, "ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুপুরে পুকুর থেকে কঙ্কাল উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি এবং দাফনের ব্যবস্থা করতে বলেছি।" তিনি জানান, শরণখোলা উপজেলায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের সময় নিখোঁজ ৬৫ জনকে গত সপ্তাহে সরকারিভাবে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.