ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের চারটি বীমা কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বয়স ৬৭ বছরের উর্ধ্বে। ৬৭ বছরের বেশি বয়সী কেউ ওই পদে থাকতে পারবে না- প্রধান বীমা নিয়ন্ত্রকের দপ্তরের এ সিদ্ধান্ত সত্ত্বেও তারা এখনো ওই পদে বহাল আছেন।
২০০৭ সালের ১৮ জুন প্রধান বীমা নিয়ন্ত্রকের দপ্তরের এক আদেশে বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের জন্য ৬৭ বছর বয়সসীমা বেঁধে দেওয়া হয়।
পরে গত বছরের ডিসেম্বরে নিয়ন্ত্রক সংস্থাটি পাঁচটি কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের এই নিষেধাজ্ঞার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সতর্ক করে দিয়ে চিঠি পাঠায়। এই পাঁচটি প্রতিষ্ঠান হলো- প্রগতি ইনস্যুরেন্স, গ্রীন ডেলটা ইনস্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড লাইফ ইনস্যুরেন্স ও কর্ণফুলী ইনস্যুরেন্স।
চিঠির পরিপ্রেেিত কর্ণফুলী ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আলিউজ্জামান পদত্যাগ করেন।
কিন্তু অপর চারটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা, অর্থাৎ প্রগতি ইনস্যুরেন্সের রফিকুল ইসলাম, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের আজিজুল হক, গ্রীন ডেলটা ইনস্যুরেন্সের নাসির এ চৌধুরী এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের আজমল হক এই সিদ্ধান্ত মেনে নেননি। নাসির এ চৌধুরী সরকারী এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
নাসির এ চৌধুরী বলেন, "আইন মন্ত্রণালয়ের কোন নিরীা ছাড়াই এই আদেশ জারি করা হয়েছে।"
ইস্টল্যান্ডের এমডি আজমল হক এই তথ্য সমর্থন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আইন মন্ত্রণালয়ের নিরীা হয়নি বলে এটি অবৈধ।"
বীমা নিয়ন্ত্রক রায় দেবদাস জানান, চার ইনস্যুরেন্স কোম্পানির উদ্দেশে পাঠানো চিঠির ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
দেবদাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আদালত বলেছে, মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিঠিগুলোকে 'স্থগিত' হিসেবে দেখা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/আরএএইচ/কিউএইচ/এসকে/২০০৭ঘ.
bdnews24