কক্সবাজার, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধুদের সঙ্গে গোসল করতে দিয়ে সমুদ্রে ভেসে যাওয়া ঢাকার যুবক রেজোয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর নাজিরারটেক এলাকায় সাগরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে পানিতে নেমে সমুদ্রে ভেসে যায় রেজোয়ান (১৮)। সে ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া এলাকার আজহারুল হকের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ জানান, বিকেলে শহরতলীর নাজিরারটেক এলাকায় সাগরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ সাড়ে ৫টায় লাশটি উদ্ধার করে।
লাশ নিতে ঢাকা থেকে আসা রেজোয়ানের বড়ভাই ফারদিন আযাদ ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেজোয়ান ও তার পাঁচ বন্ধু কক্সবাজার বেড়াতে এসেছিল। সে এবার এ লেভেল পরীক্ষার্থী ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24