২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অপহরণের দায়ে একজনের ১৪ বছর কারাদণ্ড

অপহরণের দায়ে মাসুম মোড়ল (৪২) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 06:20 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

সাতক্ষীরা, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের দায়ে মাসুম মোড়ল (৪২) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মোতাজিদুর রহমান বৃহস্পতিবার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, মাসুম একই গ্রামের আদর আলীর নাতনী পারভিনকে (১২) বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। পারভিন তার নানার বাড়ীতে থেকে লেখাপড়া করতো। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে পারভিনকে অপহরণ করে মাসুম মোড়ল। আদর আলী ওইদিনই আশাশুনি থানায় মাসুমকে আসামি করে একটি মামলা করেন। অপহরণের ১৫ দিন পর পারভিনকে আসামির বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। সে সময়ই মাসুমকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত শেষে পুলিশ মাসুমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/০০১০ ঘ.