২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় শহর রক্ষা ও বেড়িবাঁধে ভাঙন, চরাঞ্চলে ১০ হাজার মানুষ পানিবন্দি

বঙ্গোপসাগরে নিম্ন চাপের প্রভাবে মেঘনায় প্রবল স্রোত ও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ারের কারণে মঙ্গলবার ভোলা শহর রক্ষা বাধেঁর তুলাতুলী অংশ এবং তজুমদ্দিন উপজেলার হাজিকান্দি এলাকায় বেড়ি বাঁধ ভেঙে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে নিম্ন চাপের প্রভাবে মেঘনায় প্রবল স্রোত ও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ারের কারণে মঙ্গলবার ভোলা শহর রক্ষা বাধেঁর তুলাতুলী অংশ এবং তজুমদ্দিন উপজেলার হাজিকান্দি এলাকায় বেড়ি বাঁধ ভেঙে গেছে। এছাড়া ভোলার মনপুরা উপজেলার ১০টি চর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এসব চরের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছ ধরার কয়েকশ' ট্রলার সাগর থেকে ফিরে এসেছে। জেলার ২১ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আমাদের ভোলা প্রতিনিধি জানান, বিকল্প রিং বাঁধ থাকায় ভোলা শহরে পানি প্রবেশ করতে পারেনি। তবে শহর রক্ষা বাঁধের নাছির মাঝি ও কোড়ার হাট অংশ অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সদরের তুলাতুলী এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত এক মাসে মেঘনায় ভাঙন বেড়েছে। বর্তমানে তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। ঢেউয়ের আঘাতে তুলাতুলী এলাকায় মুল বেড়ি বাঁধের প্রায় ৬০ ফুট অংশ ভেঙে গেছে। ওই অংশ দিয়ে পানি প্রবেশ করেছে। তবে বিকল্প রিং বাঁধ থাকায় শহরে পানি প্রবেশ করতে পারেনি। নাছির মাঝি এলাকার মাইনুদ্দিন জানান, অস্বাভাবিক উচ্চতায় জোয়ার ও ঢেউয়ের চাপে এ এলাকার প্রায় এক কিলোমিটার বাঁধ হুমকির মুখে রয়েছে। তিনি জানান বাঁধটি ঝুকিপূর্ণ থাকায় ৫০০ মিটার অভ্যন্তরে নতুন বাঁধ তৈরির কাজ চলছে। বাঁধ নির্মাণ কাজ ধীর গতি এগোচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এর ফলে যে কোন সময় ভোলা শহর জোয়ারে পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তজমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মিন্টু জানান, ইউনিয়নের হাজিকান্দি এলাকায় বেড়িবাঁধের প্রায় ৬০ ফুট অংশ ভেঙে গেছে। এতে ওই এলাকায় কয়েটি স্থান প্লাবিত হয়েছে। অস্বাভাবিক উচ্চতায় জোয়ারের কারণে মনপুরা উপজেলার চর নিজাম, চর সামসুদ্দিন, চর পাতালিয়াসহ ১০টি বিচ্ছিন্ন চর ৩-৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে। ওইসব চরে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। পানিবন্দী লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। ভোলা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আফতাব উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোয়ারের পানি থেকে শহর রক্ষার জন্য বিকল্প বাঁধ হচ্ছে। টাকা বরাদ্দ দিতে দেরি হওয়ায় বাঁধ নির্মাণে দরপত্র আহ্বানের প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তিনি জানান ভোলা শহরকে নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষার জন্য ভোলা শহর রক্ষা প্রকল্প-২ এর মাধ্যমে ১৩০০ মিটার তীর ব্লক বসিয়ে সংরক্ষণ কাজ চলছে । এ বছর যদি আরও ৫ কিলোমিটার অংশে ব্লক বসানো যায় তবে ভোলা শহরকে নদী ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। পটুয়াখালী প্রতিনিধি জানান, নিম্ন চাপের প্রভাবে পটুয়াখালীতে সোমবার সন্ধ্যা থেকে প্রবল ঝড়, দমকা বাতাস ও থেমে থেমে বৃষ্টি চলছে। এতে উত্তাল হয়ে উঠেছে সাগর ও নদী। সাগর উত্তাল থাকায় পাঁচ শতাধিক মাছ ধরার ট্রলার ও নৌকা জেলার কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুর এবং গলাচিপা উপজেলার চর মোন্তাজ ও মৌডুবী উপকূলে আশ্রয় নিয়েছে। আলীপুর