ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত মিরপুরের একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মঙ্গলবার অন্তত ২৫ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। শ্রমিক-পুলিশ সংঘর্ষের সময় রোকেয়া সরণীতে প্রায় আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। পুলিশ ১২ শ্রমিককে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিস প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্যাওড়াপাড়ার এসকিউ গার্মেন্টসের শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮টার দিকে রাস্তায় নেমে এলে পুলিশ বাধা দেয়। তারা সাত/আটটি গাড়ি ভাংচুর করে। ওই সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এ কারণে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত রোকেয়া সরণীতে গাড়ি চলাচল বন্ধ ছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাবি-দাওয়া আদায়ে নিয়মমাফিক আন্দোলন না করে এক শ্রেণির শ্রমিক রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করে। তারা সাধারণ মানুষের চলাচলে বিঘ
bdnews24