মাগুরা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় বিস্ফোরক মামলায় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রভুক্ত দুই আসামিসহ নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) এর চার জঙ্গিকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার মাগুরা বিশেষ আদালত ২-এর বিচারক মো. নাজির আহম্মেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হুজি নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী মওলানা মোকাদ্দাস আলী, বাকী বিল্লাহ ওরফে বাকী, খলিলুর রহমান ও রফিকুল ইসলাম সবুজ। এদের মধ্যে খলিল ও সবুজ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শ্রী সনজিৎ কুমার বিশ্বাস জানান, মুফতি হান্নান ঢাকায় র্যাবের জিজ্ঞাসাবাদে মাগুরায় মোকাদ্দাস আলীর হেফাজতে তার বিপুল পরিমাণ গোলাবারুদ লুকিয়ে রাখার কথা জানান।
এর পরিপ্রেক্ষিতে গত ২৯ অক্টোবর র্যাব ৬-এর একটি দল মাগুরা থেকে মওলানা মোকাদ্দাস আলী ও মহম্মদপুর উপজেলার নহাটা গ্রাম থেকে তার অপর সহযোগী জঙ্গি বাকী বিল্লাহকে আটক করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিনই মহম্মদপুর উপজেলার নারাণদিয়া গ্রামের মাঠে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে ড্রাম ভর্তি বোমা ও বিপুল পরিমাণ উচ্চক্ষমতা সম্পন্ন বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় গত ৩১ শে অক্টোবর র্যাবের উপ পরিদর্শক ইমরান গাজী মহম্মদপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে মওলানা মোকাদ্দাস আলী ও বাকী বিল্লাহ জেলহাজতে আছেন। রফিকুল ইসলাম সবুজকে স
bdnews24