চট্টগ্রাম, জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসামাজিক কাজে লিপ্ত হওয়ার দায়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের সশ্রম কারদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম গোলাম ফারুক এ রায় দেন।
কোর্ট দারোগা করুন্ধতী চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছরের ২৮ জানুয়ারি নগরীর জেলা পরিষদ মার্কেটের একটি আবাসিক হোটেলে এক বন্দির স্ত্রীকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার দায়ে আদালত ৭৬ ধারায় এ সাজা দিয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ ২৮ জানুয়ারি রাতে জেলা পরিষদ মার্কেটের আবাসিক হোটেল থেকে কারারক্ষী আলমকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯২৮ ঘ.
bdnews24