২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বিদেশি জাহাজ থেকে সোমবার সকালে সমুদ্রে পড়ে গিয়ে একজন বাংলাদেশি নাবিক নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই বন্দর, নৌ বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 09:17 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বিদেশি জাহাজ থেকে সোমবার সকালে সমুদ্রে পড়ে গিয়ে একজন বাংলাদেশি নাবিক নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই বন্দর, নৌ বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ নাবিকের নাম সাঈদ হাসান। তিনি পানামার পতাকাবাহী প্রেসিয়াস নামে একটি জাহাজে কর্মরত ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে বহিনোঙরে জাহাজে কর্মরত অবস্থায় সাঈদ হাসান সমুদ্রে পড়ে যান। দুপুর দুইটা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধার কাজ চলছে। তিনি জানান, কন্টেইনারবাহী জাহাজটি বন্দরে মালামাল খালাস শেষে আবার সমুদ্র যাত্রার জন্য বহিনোঙরে অবস্থান করছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৫০৮ ঘ.