ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকা থেকে রোববার ইমরান হোসেন কামাল (৪০) নামে এক ঝুট ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
নিহত কামালের বাসা উত্তর বাড্ডা এলাকার নামাপাড়ায়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক তানভীর হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয়দের কাছে খবর পেয়ে সকাল ১০টার দিকে বাড্ডার বদরজিয়া এলাকার বালু মাঠ দারোগা বাড়ির পাশে ধান ক্ষেত থেকে কামালের লাশ উদ্ধার করা হয়।"
তিনি বলেন, "কামালের দেহের বিভিন্ন স্থানে তিনটি গুলির চিহ্ন রয়েছে। আমাদের ধারণা, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।"
পুলিশ কর্মকর্তা ওসমান জানান, কামাল আগে গাড়ি চালাতো। স
bdnews24