চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলের সীমানায় কর্ণফুলী নদীর উজানে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে নিয়ম বেঁধে দিয়ে নিলাম দরপত্রের মাধ্যমে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বালু তুলতে দেওয়া হবে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
এর জন্য বন্দর কর্তৃপক্ষ জেটি এলাকার পর থেকে কালুরঘাট সেতুর উজানের দুই কিলোমিটার পর্যন্ত অংশকে ১২টি ভাগে ভাগ করেছে। এ এলাকার বাইরে বালু তোলা যাবে না।
বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হলেও কবে নাগাদ দরপত্র আহ্বান করা হবে সেটা এখনও ঠিক হয়নি।
বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের কর্মকর্তারা জানান, বন্দরের আওতাধীন কর্ণফুলী চ্যানেলের বিভিন্ন অংশে এবং তীরের কাছাকাছি এলাকায় এবড়োথেবড়োভাবে খনন করায় বালু ও মাটি সরে ভরাট হয়ে যায় চ্যানেলের অন্য অংশ। এছাড়া বর্ষায় কাদামাটি স্রোতের তোড়ে জেটি এলাকায় এসে জমে যায়।
এসব কারণে জানুয়ারি-ফেব্র"য়ারির দিকে ১ নম্বর জেটি এলাকার নাব্যতা স্বাভাবিকের চেয়ে কমে যায়। এতে এ জেটিতে বড় জাহাজ নোঙরে অসুবিধা হচ্ছিল।
দীর্ঘদিন ধরে নদীর এই অংশে যথেচ্ছা বালু উত্তোলন করায় চ্যানেলের গভীরতা একেক জায়গায় একেক রকম হয়ে পড়েছে। এই কারণে চ্যানেলের নাব্যতা রক্ষায়ও বিঘ
bdnews24