ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় এক নারীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে তেজগাঁও শিল্প এলাকার এসেনশিয়াল ড্রাগস কোম্পানির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি একটি আমের ঝুড়ির মধ্যে খড় দিয়ে লুকানো ছিল।
ওই পুলিশ কর্মকর্তা জানান, নিহতের গলায় কালো দাগ রয়েছে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/টিএইচ/জেকে/২০১৫ ঘ.
bdnews24