২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

পূর্ব সুন্দরবনে চিংড়ি রেণু আহরণের সময় বাঘের আক্রমণে কদম আলী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনের মরাভোলা টহল ক্যাম্পের পাঙ্গাসিয়া দুধমুখী খালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 08:15 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

বাগেরহাট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনে চিংড়ি রেণু আহরণের সময় বাঘের আক্রমণে কদম আলী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনের মরাভোলা টহল ক্যাম্পের পাঙ্গাসিয়া দুধমুখী খালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালে রেণু আহরণের সময় আকস্মিকভাবে একটি বাঘ কদম আলীর ওপর হামলা করে এবং ধরে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। পরে অন্য জেলেরা জঙ্গলের ভেতর থেকে কদমের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। কদম শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত মকবুল হোসেন হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে তার দাফন হয়েছে। দুদিন আগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সংলগ্ন সুন্দরবনে বাগের আক্রমণে এক বাওয়ালী মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৭ ঘ.