২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় 'ক্রসফায়ারে' 'চরমপন্থী' নিহত

নওগাঁর রানীনগর উপজেলার আকনা বাঁশবাড়িয়া সেতুর কাছে বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে 'ক্রসফায়ারে' আব্দুল মজিদ (২৮) নামে এক 'চরমপন্থী সদস্য' নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 07:47 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

নওগাঁ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর উপজেলার আকনা বাঁশবাড়িয়া সেতুর কাছে বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে 'ক্রসফায়ারে' আব্দুল মজিদ (২৮) নামে এক 'চরমপন্থী সদস্য' নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম। ওই পুলিশ কর্মকর্তা বলেন, "আকনা বাঁশবাড়িয়া সেতুর কাছে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল রাত আড়াইটার দিকে তাদের ঘেরাও করে। ওই সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।" উভয় পক্ষের গোলঅগুলিতে আব্দুল মজিদ গুলিবিদ্ধ হয় জানিয়ে রাফিউল আলম বলেন, রানীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ বরছে, মজিদ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে আমজাদ মাস্টার হত্যা মামলা ১২টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রানীনগর থানায় একটি মামলা হয়েছে। আব্দুল মজিদ রানীনগর উপজেলার ভাটকৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩৪২ ঘ.