২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাময়িকভাবে মুক্ত হাসিনা সুধা সদনে

১১ মাস বন্দি থাকার পর বিদেশে চিকিৎসা নিতে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি পেয়েছেন শেখ হাসিনা। বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ভবন হয়ে বেলা আড়াইটার দিকে সুধা সদনে পৌঁছেছেন তিনি। বুধবার দুপুর ১টা ৪৭টা মিনিটে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে বেরিয়ে হাসিনা সাংবাদিকদের শুধু বলেছেন, "আমি ভালো আছি।" বিস্তারিত জানাচ্ছেন-লিটন হায়দার, সুমন মাহবুব, মোহসিনুল করিম, প্রদীপ চৌধুরী ও আবু নোমান সজীব। সর্বশেষ খবর জানার জন্য জিপি ও একটেল থেকে ২৩২৪ এ ফোন করুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 07:54 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--১১ মাস বন্দি থাকার পর বিদেশে চিকিৎসা নিতে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি পেয়েছেন শেখ হাসিনা। বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ভবন হয়ে বেলা আড়াইটার দিকে সুধা সদনে পৌঁছেছেন তিনি। নির্বাহী উদ্যোগে বুধবার দুপুর ১টা ৪৭টা মিনিটে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে বেরিয়ে হাসিনা সাংবাদিকদের শুধু বলেছেন, "আমি ভালো আছি।" বিস্তারিত জানাচ্ছেন-লিটন হায়দার, সুমন মাহবুব, মোহসিনুল করিম, প্রদীপ চৌধুরী ও আবু নোমান সজীব। সর্বশেষ খবর জানার জন্য জিপি ও একটেল থেকে ২৩২৪ এ ফোন করুন। পৌনে তিনটায় সুধা সদনে পৌঁছানোর একটু পর দোতলার বারান্দায় উঠে হাসিনা অপেক্ষমান সমর্থক ও জনসাধারণের উদ্দেশে হাত নাড়েন। তাকে দেখে নেতাকর্মীরা 'শেখ হাসিনা' 'শেখ হাসিনা' স্লোগানে চারদিক কাঁপিয়ে তোলে। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে শাড়ির আঁচলে মুখ ঢাকেন। এক পর্যায়ে চশমা খুলে চোখ মোছেন। দৃশ্যত অনমনীয়তা বোঝাতে তিনি সমর্থকদের মুষ্টিবদ্ধ হাত দেখান এবং দোয়া করতে মোনাজাতের ভঙ্গি করেন। এসময় আত