২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মো. ওয়াহাব (৪৫) নামে এক রেল শ্রমিক মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 07:32 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মো. ওয়াহাব (৪৫) নামে এক রেল শ্রমিক মারা গেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে ওয়েল্ডিং করার সময় তড়িতাহত হয়ে ওয়াহাব গুরুতর আহত হয়। তাকে প্রথম রেলওয়ে হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। জহুরুল হক বলেন, চমেক হাসপাতালে ওয়াহাবকে আনার পর চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৫৭ ঘ.