২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের সভা

শেখ হাসিনার মুক্তির বিষয়ে বুধবার সকালে এক সভায় মিলিত হয়েছেন উর্দ্ধতন কর্মকর্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন, সচিব আব্দুল করিম, পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সভায় অংশ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 05:36 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার মুক্তির বিষয়ে বুধবার সকালে এক সভায় মিলিত হয়েছেন উর্দ্ধতন কর্মকর্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন, সচিব আব্দুল করিম, পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সভায় অংশ নিচ্ছেন। এক পর্যায়ে সভা থেকে বেরিয়ে নূর মোহাম্মদ ও হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আইজি নূর মোহাম্মদ বলেন, "এখনও এ বিষয়ে (হাসিনার মুক্তি) কোন সরকারি সিদ্ধান্ত হয়নি। কখন কি হবে তা-ও ঠিক জানিনা।" হাসিনার নিরাপত্তার বিষয়ে কী করা হবে জানতে চাইলে তিনি বলেন,"আগে যেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল একইভাবে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।" শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার যে ইচ্ছা ব্যক্ত করেছেন সে বিষয়ে সরকারি কোন সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে নূর মোহাম্মদ বলেন,"টুঙ্গিপাড়া যাওয়ার বিষয়টি এখনই প্রথম জানলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এসকে/১১৩১ঘ.