২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মহানগর পুলিশের চার ওসিকে একযোগে বদলি

চট্টগ্রাম মহানগরীর চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মঙ্গলবার দুপুরে একযোগে বদলি বদলি করা হয়েছে। এরা হলেন- নগরীর কোতোয়ালী থানার ওসি নুরুল আলম, বন্দর থানার ওসি জাহাঙ্গীর আলম, পাহাড়তলী থানার ওসি মুজিবুর রহমান মজুমদার ও বায়েজীদ থানার ওসি মতিউল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মঙ্গলবার দুপুরে একযোগে বদলি বদলি করা হয়েছে। এরা হলেন- নগরীর কোতোয়ালী থানার ওসি নুরুল আলম, বন্দর থানার ওসি জাহাঙ্গীর আলম, পাহাড়তলী থানার ওসি মুজিবুর রহমান মজুমদার ও বায়েজীদ থানার ওসি মতিউল ইসলাম। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নুর মোহাম্মদ চট্টগ্রাম সফর করার চার দিনের মাথায় এ বদলির আদেশ হল। গত শনিবার চট্টগ্রাম সফরকালে আইজিপি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও চট্টগ্রাম মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সিএমপির কমিশনার এম. আকবর আলী একযোগে চার ওসিকে বদলির বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের হাইওয়ে রেঞ্জে বদলি করা হয়েছে।" পুলিশ কর্মকর্তাদের বদলিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি জানান, মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এই চারজনের বদলির আদেশ এসেছে। তবে এ বদলি শাস্তিমূলক কি না তা জানাতে অপারগতা প্রকাশ করেন সিএমপি কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৫২ ঘ.