ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বাজেটে 'জলবায়ু পরিবর্তন তহবিল' নামে ৩০০ কোটি টাকার একটি তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় ঝ্্ু্ঁিক কমাতে ও দুর্যোগে মানিয়ে চলার ক্ষমতা বাড়াতে এ তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে।
অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার তার বাজেট বক্তৃতায় বলেন, "জলবায়ু পরিবর্তন তহবিল নামে একটি তহবিল গঠন করার এবং এ জন্য আগামী বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোকে এ তহবিলে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"
তিনি বলেন, "বন্যা ও ঘুর্নিঝড়ের সা
bdnews24