২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

রাজধানীর তুরাগ এলাকা থেকে শুক্রবার অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তুরাগ এলাকা থেকে শুক্রবার অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তুরাগ থানার সহকারী উপ-পরিদর্শক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রানাভোলা গ্রামের লোকজন শুক্রবার ভোরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে।" আবু সাঈদ বলেন, "লাশের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরনে সাদা-লাল সুতি শাড়ি ছিল। স্থানীয় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" পুলিশ ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/টিএইচ/জেকে/১৯২৫ ঘ.