২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চারটি গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

জেলার আনোয়ারা উপজেলার ভিমরুল গ্রামে একটি কবরস্থানের পাশ থেকে বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় নয় রাউন্ড গুলিসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার আনোয়ারা উপজেলার ভিমরুল গ্রামে একটি কবরস্থানের পাশ থেকে বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় নয় রাউন্ড গুলিসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে- একটি রিভলভার, একটি ৩০৩ কাটা রাইফেল, দুটি দেশে তৈরি বন্দুক এবং রিভলভারের গুলি। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার শেখ শরীফুল ইসলাম জানান, কিছূ সন্ত্রাসী আনোয়ারা ভিমরুল গ্রামের পুরাতন মসজিদের পাশের একটি কবরস্থানে অবস্থান করছে- এ সংবাদের ভিত্তিতে বুধবার রাত দশটার দিকে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আগেভাগে পালিয়ে যায়। মসজিদের পার্শ্ববর্তী কবরস্থান সংলগ্ন জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০০৯ ঘ.